নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতাজ আলো।
এক শোকবার্তায় মমতাজ আলো মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। মহান আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে সহ্য করার শক্তি দান করেন।
মরহুমার মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন