টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর বিএনপির নজরকাড়া বর্ণাঢ্য র‍্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী শহরে বর্ণাঢ্য র‌্যালি করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতাইগঞ্জ নগরভবনের সামনে গিয়ে শেষ হয়।  
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে জড়ো হয়। 
পরে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় ছবিকৃত ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে ঘোড়ার গাড়ি ও সাউন্ড সিস্টেম এবং  ঢোল বাজনা বাজিয়ে শহরে নজরকাড়া বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো শহর।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, সাখাওয়াত রানা  রানা, বাবু, মাজহারুল ইসলাম জোসেফ, অন্যান্য নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

1

মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

4

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

5

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

8

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

9

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

10

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ

11

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভা নেত

15

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

16

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

17

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

18

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ই

19

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

20