সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা ও প্রীতি জানান।
শুভেচ্ছা বার্তায় সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী বলেন, “উৎসব যার যার, বাংলাদেশ আমাদের সবার। নারায়ণগঞ্জ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের জাতীয় জীবনের আনন্দ ও সম্প্রীতির এক বিশেষ অনুষঙ্গ।
তিনি আরও বলেন, “পূজা চলাকালীন সময়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে তাদের পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের প্রিয় নেতা মাজহারুল ইসলাম জোসেফের নির্দেশনায় জাতীয়তাবাদী সদর থানা যুবদলের নেতাকর্মীরা সর্বদা সতর্ক ও সহযোগিতার হাত বাড়িয়ে প্রস্তুত থাকবে।
মন্তব্য করুন