টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। এই অভিযানে চিহ্নিত অপরাধীদের পাশাপাশি রাজনৈতিকভাবে সক্রিয় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিদের একটি সমন্বিত তালিকা প্রস্তুত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তালিকা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই মাঠপর্যায়ে অভিযান শুরু হবে। অভিযানে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা-পরিকল্পনা করবে। তবে এখনো অভিযানের নাম চূড়ান্ত করা হয়নি। সারা দেশের জেলা পুলিশ সুপার ও গোয়েন্দা সংস্থার পৃথক তালিকা চূড়ান্ত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হলে অপরাধের ধরন বিবেচনা করে মন্ত্রণালয় থেকে নাম নির্ধারণ করে অভিযান শুরু করা হবে।
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছিলেন, সরকার দুই-তিন মাসের মধ্যেই ‘অপারেশন ক্লিনহার্টের’ মতো একটি অভিযান চালাবে। গত ৮ মার্চ দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রকৃতপক্ষে যারা অন্যায় করছে, তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এই ক্ষেত্রে কাউকে ছাড় দেবে না।

পরিবেশমন্ত্রী বলেন, মাদক সমাজের প্রধান সমস্যা। মাদকাসক্ত ও মাদককারবারী কারা এটা সবার জানা। অভিযান চালিয়ে তাদের ধরা দরকার। এ ছাড়া কিশোর গ্যাং প্রশ্নেও সরকারের জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদেরও ধরতে হবে।
সূত্রমতে, ক্ষমতার পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নতুন সরকারের একটি বড় চ্যালেঞ্জ। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, সহিংসতা, দখলবাজি, চাঁদাবাজি ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ বাড়ছে। এই প্রেক্ষাপটে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে পুলিশ, র‌্যাব এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই তালিকায় স্থান পাচ্ছে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তি ও চক্র। এর মধ্যে রয়েছে-সহিংসতা ও নাশকতা, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, অনলাইন প্রতারণা এবং সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এমন ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে সহিংস কর্মসূচি বা অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিশেষভাবে আলোচনায় রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর নাম অন্তর্ভুক্তির বিষয়টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তালিকায় থাকা এসব ব্যক্তি যদি সরকারবিরোধী আন্দোলন সংগঠিত করতে সক্রিয় ভূমিকা নেন বা সহিংসতা উসকে দেন, তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ব্যক্তি পলাতক অবস্থা থেকে ফিরে এসে বা জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করলে তাকে অযথা হয়রানি বা গ্রেপ্তার করা হবে না বলেও জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ৫ আগস্টের আগে ও পরে সংঘটিত বিভিন্ন অপরাধের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায় থেকে তথ্য সংগ্রহ প্রায় শেষ হয়েছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা বলছেন, এই তালিকা কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে না। বরং যারা বাস্তবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সক্ষমতা রাখে, শুধু তাদেরই চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারবিরোধী আন্দোলন সংগঠিত করার সক্ষমতা রয়েছে-এমন রাজনৈতিক ব্যক্তিদের ওপর বাড়তি নজরদারি রাখা হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সরকার ঢালাও গ্রেপ্তার নীতি থেকে সরে এসে ‘টার্গেটেড অ্যাকশন’-এর দিকে যাচ্ছে। অর্থাৎ সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হবে। কেউ আন্দোলনের নামে সহিংসতা বা নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

9

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

10

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

11

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

12

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

15

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

16

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

19

নারায়ণগঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে

20