টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইনের শাসন ব্যাহত করে আইনজীবীদের গ্রেফতারে এড. মাসুমের নিন্দা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও অ্যাডভোকেট শিশিরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে আইনের শাসন ব্যাহত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, একজন আইনজীবীর পেশাগত দায়িত্ব হলো তাঁর ক্লাইন্টের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনজীবীরা তাঁদের দায়িত্ব পালন করেন। কোনো মামলার আসামি কী স্লোগান দিয়েছেন, তা আইনজীবীদের বিবেচ্য বিষয় নয়।
তিনি অবিলম্বে অ্যাডভোকেট কাজলসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।তিনি আরও বলেন, কর্তব্য পালনকালে প্রশাসন যদি সংবিধান লঙ্ঘন করে এবং আইনের শাসন উপেক্ষা করে, তাহলে আইনজীবীরা কীভাবে সুষ্ঠুভাবে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করবেন? শুধু তাই নয়, অ্যাডভোকেট কাজলের ছোট ভাই তাঁর জন্য খাবার নিয়ে থানায় গেলে তাঁকেও আটক করা হয়।একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আইনজীবী হোক বা অন্য কেউ, আইনবিরোধী কাজ করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
এ প্রসঙ্গে অ্যাডভোকেট মাসুম বলেন, আইনজীবীদের পেশাগত কাজে এ ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।যে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, অ্যাডভোকেট কাজল একজন লড়াকু জুলাইযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা রয়েছে। তিনি পরিবেশ আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও নারায়ণ্গ্ঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি । তিনি কোনো রাজনৈতিক দলের  সদস্য নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, মিছিল করা ও প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে।  এ ক্ষেত্রে পুলিশের এমন ভূমিকা শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশের মানুষকে হতবাক করেছে। তাঁদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের আমলের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
অ্যাডভোকেট মাসুমের অভিযোগ, কেউ কোনো অভিযোগ না করলেও রাতে বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ

1

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুল

2

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

5

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্

6

এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেল

7

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

8

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

9

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

10

আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আনোয়ার প্রধা

11

'শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে নি

12

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

13

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

14

মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভা নেত

15

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

16

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

17

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

18

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20