টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ চেম্বার মডেল গ্রুপ

 গত কয়েকদিন ধরে তীব্র যানজটে নাজেহাল নারায়ণগঞ্জ শহর। ঈদুল আজহাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ব্যবসায়ী, কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।
এই পরিস্থিতিতে নগরবাসীর দুর্ভোগ কমাতে বিকেএমইএ,  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মডেল গ্রুপ সম্মিলিত উদ্যোগ নিয়েছে। নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম–এর সার্বিক সমর্থন ও শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান- এর দিকনির্দেশনায় তিন প্রতিষ্ঠানের অর্থায়নে "উই আর ভলান্টিয়ার" কার্যক্রমের আওতায় চেম্বারের পরিচালক ও "উই আর ভলান্টিয়ার"–এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু–র তত্ত্বাবধানে ২২ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে।
আজ (২০ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।
এর আগেও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে একাধিকবার স্বেচ্ছাসেবীরা মাঠে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে এবার আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।
এ প্রসঙ্গে বিকেএমইএ'র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “সামনে ঈদুল আজহা। আর এই আনন্দের সময় নগরবাসী যেন যানজটের ভোগান্তিতে না পড়েন, সেজন্য আমরা আবারও উদ্যোগ নিয়েছি। এই শহর আমাদের সবার। শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজেরও সামাজিক দায়িত্ব রয়েছে।”
তিনি আরও বলেন, “শুধু সাময়িক উদ্যোগ নয়, দীর্ঘমেয়াদে যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা জরুরি। সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন। নাগরিক হিসেবে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই, তাহলেই নারায়ণগঞ্জকে একটি যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সংশ্লিষ্টরা মনে করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদের বাড়তি চাপের এই সময়ে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে এটি নাগরিক সমস্যা সমাধানে ব্যবসায়ী সমাজের সামাজিক দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

3

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

4

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

5

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

6

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

7

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

8

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

9

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

12

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

13

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

14

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

15

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

16

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

17

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

18

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

19

আজ পবিত্র আশুরা

20