টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতকরণ সভা

 সদর উপজেলার সকল মসজিদের  ইমামদের নিয়ে হাম রুবেলা টীকা ক্যাম্পেইন ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা সহ ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তাবৃন্দ।এ সময় সভাপতির বক্তব্যে এস এম ফয়েজউদ্দিন বলেন, 
 আজকের এই অবহিতকরণ সভায় উপস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তাবৃন্দদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করার লক্ষ্যেই আজ আপনাদের সাথে এই মতবিনিময়। শিশুদের জীবন রক্ষাকারী এই টিকা কার্যক্রমে সমাজের সবচেয়ে প্রভাবশালী অংশ হিসেবে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও  অপরিসীম। 
ইসলাম মানবজাতির কল্যাণের ধর্ম। শিশুদের রোগ থেকে বাঁচানো, তাদের সুস্থ রাখা – এটি আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। হাম ও রুবেলা ভাইরাসজনিত মারাত্মক রোগ। এই রোগে আক্রান্ত হলে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে, আর রুবেলায় গর্ভবতী মা আক্রান্ত হলে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মাতে পারে। এই দুটি রোগ প্রতিরোধের একমাত্র উপায় হলো টিকা।
আপনারা মসজিদের মিম্বার থেকে জুমার খুতবায়, পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে মুসল্লিদের টিকার গুরুত্ব বোঝাবেন। কোনো গুজব বা ভ্রান্ত ধারণা যেন অভিভাবকদের বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে সচেতন করবেন। সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে উৎসাহিত করবেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আপনাদের পাশে আছে। আপনাদের সহযোগিতা পেলে আমরা নারায়ণগঞ্জ সদরকে হাম-রুবেলা মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ।আমরা চাই যাতে একটি শিশু ও এই টিকা থেকে বাদ না পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

2

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

3

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্

4

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর

5

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

8

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

9

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

10

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

11

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

12

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত,২ মে উদ্বোধ

13

ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

16

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

19

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

20