পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার ( ২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে গোগনগর ইউনিয়ন বিএনপির ব্যানারে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করে।
বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
উক্ত প্রতিবাদ সভায় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন অ্যাডভোকেট আবুল কালাম। সমাবেশে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
মন্তব্য করুন