নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোগনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের দিকনির্দেশনায় গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদল নেতা মো. ইয়াছিন আরাফাতের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঢাকা–মুন্সীগঞ্জ লিংক রোডের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শীতলক্ষ্যা গোলচত্বরে গিয়ে অবস্থান নেয়।
এ সময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন যুবদল নেতা আহম্মেদ আলী, মো. কাদির ফকির, মো. জুম্মান, মো. সোহাগ ও করিম মোল্লা। এ ছাড়া নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সহসভাপতি তামিম আহমেদ, যুবদল নেতা সায়মন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানান এবং রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন