টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্লট বিক্রি করতে বা হস্তান্তর করতে রাজউকের ক্লিয়ারেন্স এখন আর লাগেনা- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, রাজউকের যে অনিয়ম দুনীতির কথা আপনারা শুনতেছেন, এই সরকার আসার পরই প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা বেশ কয়েকটি যুগান্তকারি সিদ্ধান্ত নিয়েছি। আগে রাজউকের প্লট  বিক্রি করতে বা হস্তান্তর করতে রাজউকের ক্লিয়ারেন্স লাগতো। এখন আর লাগেনা। যদি রাজউকের জায়গা কারো নামে মিউটেশন হয়ে যায় সে বিক্রি বা হস্তান্তর করতে পারবে। আমরা প্রচুর পরিমানে ডিজিটাইজেশনের দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করছ্ িকোন ক্লাইন্ট আবেদন করলে তা চব্বিশ দিনের মধ্যে যেন পাস হয়। তিনি নগরবাসিকে আশ্বস্ত করে বলেন, ইনশাল্লাহ, আগের রাজউকের চেয়ে বর্তমান রাজউক অনেক ডিফারেন্ট হবে।


মঙ্গলবার বিকেলে নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’র নতুন ভবনের উদ্বোধন শেষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজউক এবং এনডিএম সরকারের অংশ। জনগণের সুবিধার জন্য যেটি করা দরকার সরকার তা করবে। সরকারি সিদ্ধান্ত সব কিছু চিন্তাভাবনা করেই করতে হয়। রাজউকের প্লট বিক্রি করে দেয়ার সিদ্ধান্তটি বিগত আমলে হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের সরকারের সময় হয়নি। যে কোন পক্রিয়া হতে সময় লাগে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বিষয়ে কথা বলেছেন আমরা বিষয়টি দেখছি কি করা যায়। এই যে নারায়ণগঞ্জ উন্নয়ন কৃর্তপক্ষ তৈরি হয়েছে এটি গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয় থেকেই করা হয়েছে। এটি নারায়ণগঞ্জবাসির জন্যই করা হয়েছে। যেন নারায়ণগঞ্জবাসি আরো বেশী সেবা পায়। একটি পরিকল্পিত নগর আমরা গড়ে তুলেতে পারি। রাজউকের একটি মাষ্টার প্লান আছে। নারায়ণগঞ্জ উন্নয়ন কৃর্তৃপক্ষের জন্য একটি স্পোশাল মাষ্টার প্লান করা হবে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের যে সীমানা করা হয়েছে আমরা সেই সীমানাটা আরো একটু  বাড়াতে পারি। ফতুল্লা ও সোনারগাঁ এটার সাথে যুক্ত হতে পারে কিনা যাচাই বাছাই করছি। উদ্দ্যোশ তো একটাই যেন শহরবাসি প্রকৃত সেবা পায়। 
মন্ত্রী বলেন, রাজউক এরিয়া ছিলো অনেক বড়। সেই তুলনায় জনবল ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর  মানুষ যাতে দ্রুত সেবা পায় সেজন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছি। যাতে ঢাকার শহরের মানুষ আরো দ্রুত এবং ভালো সেবা পেতে পারে। 
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নবগঠিত এনডিএ এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

2

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

3

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

4

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী

5

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অন

6

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

7

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

8

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

9

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

10

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

11

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

15

হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষ

16

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে

17

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

18

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

19

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

20