টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধ এবং নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক বিভাজকের বাগানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের  নির্দেশনায় রবিবার সকাল থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন থাকায় সড়কের মাঝের বাগানটি ঝোপঝাড়ে পরিণত হয়েছিল। এতে এডিস মশার প্রজনন এবং ময়লা-আবর্জনায় পরিণত  হয়েছিল।
জেলা প্রশাসকের নির্দেশনায়  জেলা প্রশাসনের পক্ষ থেকে  পরিচ্ছন্নতা কর্মীরা আগাছা, প্লাস্টিক বর্জ্য ও জঙ্গলের মতো বেড়ে ওঠা ঘাস কেটে অপসারণ করেন। একই সঙ্গে আগে রোপণ করা ফুল ও শোভাবর্ধনকারী গাছের গোড়া পরিষ্কার, ছাঁটাই ও বিশেষ পরিচর্যা করা হয়।
অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শুধু ঘটা করে গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। একটি চারা গাছকে শিশুর মতো যত্ন করে বড় করতে হয়। তবেই তা নগরীকে অক্সিজেন ও সৌন্দর্য দেবে। বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস করা আমাদের প্রধান অগ্রাধিকার। সড়কের আইল্যান্ডগুলো নিয়মিত পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার যেমন রোধ হবে, তেমনি শহরের সৌন্দর্যও বাড়বে।
তিনি আরও বলেন, উন্নয়ন ও পরিচ্ছন্নতা কোনো সাময়িক বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া। নারায়ণগঞ্জকে একটি আদর্শ, বাসযোগ্য ও গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি সকল নাগরিকদেরও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না করলে কোনো উদ্যোগই টেকসই হবে না।তিনি আরো বলেন, সম্প্রতি আমি জেলার  সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছি।এবং তারই ধারাবাহিকতায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে সকল উপজেলায়। 
সরেজমিনে দেখা গেছে, অভিযানের পর লিংক রোডের ব্যস্ততম অংশের চেহারা পাল্টে গেছে। ঝোপঝাড় সরে যাওয়ায় সারি সারি ফুলগাছ এখন দূর থেকেই চোখে পড়ছে। নিয়মিত যাতায়াতকারী বাসযাত্রী ও পথচারীরা জানান, আইল্যান্ড পরিষ্কারের ফলে যাতায়াতে স্বস্তি বেড়েছে। সময়োপযোগী এই উদ্যোগের জন্য তারা জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহলও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ডেঙ্গু মৌসুমে এমন পদক্ষেপকে তারা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

1

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

2

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

3

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

4

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মে

5

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

6

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

7

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

8

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

9

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

10

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

11

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

12

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

13

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

16

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20