বিএনপির দুঃসময়ে দলের পাশে থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে হামলা-মামলা ও নানা হয়রানির শিকার হয়েছেন যুবদল নেতা হারুন। রাজনৈতিক প্রতিকূলতার সময়ে একাধিক মামলার কারণে দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি বলেও জানান তিনি। এমনকি নিরাপত্তাজনিত কারণে নিজের বাসায়ও নিয়মিত থাকতে পারেননি।
হারুন জানান, বিএনপির কঠিন সময়ে দলীয় কর্মসূচিতে যুবদলের আইকন মাজহারুল ইসলাম জোসেফ ভাইয়ের নির্দেশে মাঠে সক্রিয় থাকার কারণে তাকে বিভিন্নভাবে চাপের মুখে পড়তে হয়েছে। মামলা ও হয়রানির আশঙ্কায় অনেক সময় আত্মগোপনে থাকে আন্দোলন চালিয়ে গেছি। পরিবারের সদস্যদেরও নানা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে বলে জানান।
হারুন আরো বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও ষড়যন্ত্র ও হয়রানির চেষ্টা অব্যাহত রয়েছে। অতীতে যারা নানা প্রতিকূলতার সময়ে আমাকে চাপে রাখার চেষ্টা করেছে, তারা এখনো বিভিন্নভাবে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে।
হারুন বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের অবদান ভুলে গেলে চলবে না। রাজনৈতিক প্রতিহিংসা বা ষড়যন্ত্র নয়, বরং সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
মন্তব্য করুন