টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ

কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরকারি অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক সরাসরি পেয়ে খুশি হয়েছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সদর ও বন্দর মৌজার ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এল.এ কেস নং ৮/২১-২২ এবং ৪/২২-২৩ এর আওতায় সদর ও বন্দর মৌজায় অধিগ্রহণকৃত জমির বিপরীতে মোট ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে প্রায় ৮ কোটি টাকার চেক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
চেক গ্রহণের পর ক্ষতিগ্রস্তরা জানান, "কোনো ঝামেলা ছাড়াই আমরা সরকারি ক্ষতিপূরণের টাকা পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত খুশি।"
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, 
"সরকার জনগণের স্বার্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ সময়মতো এবং কোনো হয়রানি ছাড়াই বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আপনারা যাতে দ্রুত এই অর্থ কাজে লাগিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারেন সেজন্যই সরাসরি চেক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।"
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, চলমান উন্নয়ন প্রকল্পের স্বার্থে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদের মাঝেও বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি আলামিনকে শহিদের চ্যালেঞ্জ: প্রমাণ দেন আমি কবে ডাকাতি কর

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

3

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

4

সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এ

5

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

8

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

9

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

10

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

11

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

12

সোনারগাঁওয়ে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষ চারা বি

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

15

মাদক ও পতিতাবৃত্তির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালে

16

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

17

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

20