টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন নারায়ণগঞ্জের জামাতা

গিয়াস উদ্দিনকে (রিমন) কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদা দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গিয়াস উদ্দিনকে চুক্তি ভিত্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) নারায়ণগঞ্জের শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল (প্রাইম বাবুল) এর বড় মেয়ের জামাতা। 
যুক্তরাজ্যের ইউকে চেভেনিং স্কলারশিপপ্রাপ্ত এই গবেষক যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশিং ও আইন বিষয়ে অধ্যাপনা করেছেন গিয়াসউদ্দিন রিমন। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লেকচারার হিসেবে দায়িত্বে ছিলেন।
এ ব্যাপারে প্রতিক্রিয়ায় আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমার দুই মেয়ে এক ছেলের মধ্যে বড় মেয়ের জামাতা হলেন গিয়াস উদ্দিন (রিমন)। তিনি তার যোগ্যতায় উচ্চপদে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী তাকে এ পদে আসীন করেছেন এতে আমরা খুব খুশী। বিশেষ করে আমাদের একান্নবর্তী পরিবারের ভাই বোন, আমার মেয়ের নানী, মামা-মামী মোদ্দা কথায় সবাই আনন্দিত।  মেয়ের জামাতা যেন সৎ ও ন্যায় পথে তার দায়িত্ব পালন করতে পারে আমরা সেই দোয়া করছি।

এদিকে গিয়াস উদ্দিন (রিমন) কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

1

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

2

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

3

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

6

জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম

7

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

8

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায়

11

নানা আয়োজনে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্প

12

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

13

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

14

বদলীর আদেশ মানে না সদর থানার এসআই রমজান

15

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

16

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

17

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

18

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

19

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

20