টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

 ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ( ২৩ জুন ) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে বিদায় ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাবেরা তাহমিনা 
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবেরা তাহমিনা বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষার সার্বিক সুস্থতা ও কৃতিত্বপূর্ণ ফলাফলের লক্ষ্যে আজকে আমাদের এই দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলের সাথে ‘বিদায়’ লেখা আছে। আসলে... বিদায় তখনই হয় যখন আমরা অন্যতম লক্ষ্যের দিকে যাত্রা করি। আর আমরা কিন্তু সকলেই জানি যে— 'Life is not a bed of roses.'আমাদের জীবনে প্রতিটি ধাপে, আমাদের চলার পথে, প্রতিটি জায়গায় আমরা হাজার হাজার বাধা-বিঘ্ন অতিক্রম করে এই পথ পর্যন্ত এসেছি, তোমরাও আসছো। বাল্যকাল থেকে তোমরা তোমাদের যে শিক্ষার স্তরগুলো সাফল্যের সাথে অতিক্রম করেছো, কঠোর অধ্যবসায় অনুশীলনের মাধ্যমে এগুলোকে চর্চা করেছো।
তিনি আরো বলেন, তাই আমরা আশা করি আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬ হবে তোমাদের জন্য গর্বের এবং অত্যন্ত ফলপ্রসূ। তোমাদের কৃতিত্বপূর্ণ ফলাফল তোমাদের পিতামাতা, আত্মীয়-স্বজন এবং শিক্ষকগণ... শিক্ষকদের কাছে গর্বের বিষয় হবে। এবং তোমাদের ভালো ফলাফল আমাদের কলেজের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ এর বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

1

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

2

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

5

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশন

9

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

10

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

11

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

12

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

13

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

14

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

18

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

19

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

20