টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা

 দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার  নির্বাহী সম্পাদক ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গত এক সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। হঠাৎ কোমর ব্যথা ও পায়ের রগে টান অনুভব করায় তাকে নারায়ণগঞ্জের ল্যাবএইড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
চিকিৎসক প্রাথমিক শারীরিকভাবে  পরীক্ষা-নিরীক্ষা করে কিছু ওষুধ দেন এবং ব্যথা কিছুটা কমলে এমআরআই করার পরামর্শ দিয়েছেন। ওষুধ সেবনের পর ব্যথা কিছুটা উপশম হলেও তা আবার ফিরে আসছে। এ কারণে গত ৭ দিন ধরে তিনি স্বাভাবিক কাজকর্মে অংশ নিতে পারছেন না এবং চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন।
নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনে সাদা মনের মানুষ ও সাংবাদিক সমাজে সকলের  নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। পেশাগত দায়িত্বের পাশাপাশি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটিকে সংগঠিত করতে তার নিরলস ভূমিকা সবার কাছে প্রশংসিত।
তার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে গণমাধ্যম কর্মী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। 
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির এক বিবৃতিতে বলা হয়, আমরা মহান আল্লাহ পাকের অশেষ রহমত কামনা করছি। আল্লাহর নামের ফজিলতে যেন আমাদের প্রিয় সহকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক সমাজের পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তার আশু রোগমুক্তি কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ সিটি পার্কে নাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অন

1

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানিতেল উদ্ধার

2

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই কর

3

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

4

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

5

নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

6

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

7

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

14

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

15

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমা

16

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী ময়লা সরিয়ে নিলে খেলার মা

17

জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা বিএনপির জুলাই স্মৃতি স্তম্ভে পু

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

তারাব পৌর যুবদলের সস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ মিছিল ও

20