টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না - শহিদ

নগরীর যানজট নিরসনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহিদ। তিনি বলেছেন, নগরীতে যাজটের কবলে পড়ে প্রতিনিয়ত মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। সবাইকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। নগরীতে যানজট যাতে সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে নগরীর নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের হুঁশিয়ার দিয়ে শহিদ বলেন, কেউ যদি আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি করে সাবধান হয়ে যান। আমরা কোন চাঁদাবাজদের প্রশ্রয় দিবো না। আর আমার যদি কোন ভুল-ত্রুটি থেকে থাকে, তাহলে আমাকে বলবেন। আমি সভাপতি ও সকল উপদেষ্টাদের সঙ্গে নিয়ে ভুল সংশোধন করে নেবো। তাই বলছি, কেউ আমাকে ভুল বুঝবেন না।

এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদের সভাপতিত্বে ও সদর থানা যুবদলনেতা ও নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারড ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আহম্মেদ।

প্রধান বক্তা হিসোবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলে সভাপতি পদপ্রার্থী ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারড ভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন,রহমত উল্লাহ রাজীব, পায়েল হোসাইন আকাশ, মালেক সরদার, মাস্তান প্রধান, শহিদুল ইসলাম, শাজাহান,মন্টু, মো: হারুন, রফিক, আওলাদ, ফয়েজ আহমেদ টিটু, মাহবুবুর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে বৃক

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

3

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

4

‎আল আমিন নগরে খেলাকে কেন্দ্র করে হাতের কব্জি কাটার প্রতিবাদে

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অন

7

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

8

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে আক্তার হোসেনের নেতৃত্বে মিছি

9

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম

10

জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্

11

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

12

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

13

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

14

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন ডি

15

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

16

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

17

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

20