ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “মধ্য নরসিংপুর চাইনিজ বার ফুটবল ফাইনাল খেলা - ২০২৬”।
শুক্রবার (২রা অক্টোবর) মধ্য নরসিংপুর মাঠে স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘আরিয়ান স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে এই জমকালো ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্রাংকলড়ি কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (২৫৫৮)-এর দপ্তর সম্পাদক রহমতুল্লাহ রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্রাংকলড়ি কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতি।
প্রধান অতিথি বক্তব্য সাব্বির আহম্মেদ সহিদ বলেন, সুস্থ দেহে সুন্দর মন"এই চিরন্তন সত্য কথাটি খেলাধুলার সাথেই সবচেয়ে বেশি সম্পর্কিত। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক বিকাশের এক অপরিহার্য অংশ। নিয়মিত খেলাধুলা করলে শরীর থাকে সুস্থ ও চাঙ্গা, আর মন থাকে প্রফুল্ল ও কর্মক্ষম। এছাড়া, খেলাধুলা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যেমন শৃঙ্খলাবোধ, সময়ের অনুবর্তিতা, নেতৃত্বের গুণাবলী এবং দলগতভাবে কাজ করার মানসিকতা। জয়ের আনন্দ উদ্ভাসিত করার পাশাপাশি পরাজয়কে মেনে নেওয়ার মতো ধৈর্য ও সহনশীলতা আমরা খেলাধুলার মাধ্যমেই শিখতে পারি। বড়দের সম্মান দিবে তাদের পরামর্শ নিবে দেখবে একটি বড় কিছু হতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য বাপ্পি চিশতি বলেন, "স্বাস্থ্যই সকল সুখের মূল।" আর এই স্বাস্থ্যকে সুন্দর, সবল ও কর্মক্ষম রাখার সেরা মাধ্যম হলো খেলাধুলা।
তরুণ প্রজন্ম যখন স্ক্রিন আর ভার্চুয়াল দুনিয়ায় আবদ্ধ হয়ে পড়ছে মাদক মোবাইল জুয়ায় নিঃস্ব হয়ে যাচ্ছে , তখন খেলাধুলার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। খেলার মাঠ আমাদের শেখায় কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হতে হয় এবং বাস্তব জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
প্রচেষ্টা প্রয়োজনে পাশে দাঁড়াবার মানব ও সমাজ কল্যাণ সংস্থা'-র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ পায়েলে হোসাইন আকাশ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোল্লা বাপ্পি যুবদল নেতা মোল্লা রবিন, রসুলপুর পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ মোহাম্মদ সাহাবউদ্দিন, মোঃ মাসুদ হোসেন, মোঃ রতন সরদার, মোঃ শুকুর মিয়া, মোঃ হারুন মিয়া, মোঃ গুলজার মিয়া ও মোঃ রবিন হোসেন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন মোঃ সরকার দিপু, মোঃ রাসেল মিয়া, মোঃ ফয়সাল মিয়া ও মোঃ সাব্বির মিয়া।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য করুন