টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন বিদ্যুৎ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন নারায়ণগঞ্জ জালালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি  এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর মুখপত্র সাহিত্য সাময়িকী 'কাব্য ছন্দ' এর অভিষেক, ৩য় বর্ষপূর্তি, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা-২০২৬ ও কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমির জীবন সদস্য মু: জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজ, সাহিত্য, কর্মদক্ষতা, সাংগঠনিক দক্ষতা ও নারী উদ্যোক্তাদের কাজে উৎসাহিত করতে কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। এসময় সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ কে প্রধান অতিথি জাতিসত্তার কবি নুরুল হুদা সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন। 
পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি ২০২৭-২০২৯ খ্রি. এর নাম ঘোষণা করা হয়। সর্বশেষে ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, "সাহিত্য ও সংস্কৃতি চর্চা একটি জাতির আত্মপরিচয় নির্মাণ করে। কাব্যছন্দ পাঠাগার তরুণদের মাঝে সাহিত্যবোধ জাগ্রত করে মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ থেকে আরও অনেক সৃজনশীল লেখক ও সংগঠক বেরিয়ে আসবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক

3

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

4

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

5

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

8

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

9

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

12

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ চেম্বার মডেল গ্রুপ

15

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

16

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

17

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

18

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

19

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

20