টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জোসেফের র‍্যালিতে শহিদ বাপ্পি নেতৃত্বে বিশাল শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি।

বুধবার ২৮ অক্টোবর বিকালে শহরের নিতাইগঞ্জ থেকে এ শোডাউন অনুষ্ঠিত হয়।


এসময় র‍্যালী শুরুতে শিকদার বাপ্পী বলেন, বিগত গত ১৭ বছর এই নেতাকর্মীর এই রাজপথে নিজের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল। তখন আপনারা যুবদলের কেউ ছিলেন না আপনারা ছিলেন ছাত্র দলের নেতা আমরাই তখন থেকে যুবদল করি আমরা যুবদলের ভাইসা আসি নাই। আমরা যুবদলের কর্মী শহীদ জিয়ার কর্মী কে মাজারুল ইসলাম জোসেফ ভাই যখন যুবদলের খোরশেদ মন্টু পরিষদ ছিল তখন জোসেফ ভাই এক নম্বর সদস্য ছিল তখন আপনারা ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন। আমরা তখন যুবদলে ছিলাম আপনারা তখন কেউ যুবদলে ছিলেন না আর এখন বলেন আমরা কেউ যুবদলের না। আমি বলতে চাই আমরাই যুবদলের মূল কাটি আমরাই যুবদলের মূল নেতৃত্ব। কে এম মাজহারুল ইসলাম জোসেফ ভাইয়ের সাথে যারা রয়েছে তারা এই গত ১৭ বছরের নির্যাতিত নিপীড়িত প্রকৃত যুবদল। আর আপনাদের সাথে যারা রয়েছে তারা সব সুবিধাবাদী আওয়ামী লীগের দালালদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন।
তারেক রহমান দিকনির্দেশনা দিচ্ছেন কেএম মাজহারুল ইসলাম জোসেফ ভাইয়ের সঙ্গে যারা আছে তারা কেউ কোন অপকর্মের সাথে জড়িত না। আপনারা অনেক অপকর্মের সাথে জড়িত আপনাদের সদস্য সচিব কে অপকর্মের দেয়ে শোকজ করা হয়েছিল। সুতরাং বিভ্রান্ত তৈরি করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভ্যানগার্ড একে আরো শক্তিশালী করে তুলুন কোন বিবাদের সৃষ্টি করবেন না তাহলে এর ফল ভালো হবে না। 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‍্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় শিকদার বাপ্পি চিশতির সঙ্গে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন র‍্যালির পরিবেশ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফয়সাল হাসান, হান্নান, মোল্লা রবিন, পারভেজ, রানা, মোল্লা বাপ্পী, শিপলু, হারুন, আকাশ আহাম্মেদ পায়েল, নয়ন শিকদার, জসিম, আনন্দ, রিদয়, বাবুল, আরিফ, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর নেতা মস্তান, রফিক, রাজিব, মন্টু, সাহাবুদ্দিন, তারেক জিয়া পরিষদ মহানগরে সদস্য সচিব আনোয়ার, যুগ্ম আহবায়ক মুকলেস সহ সস্রাধিক নেতাকর্মীরা। 
শিকদার বাপ্পি চিশতির নেতৃত্বে নেতাকর্মীদের এমন উপস্থিতি নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের সাংগঠনিক তৎপরতার একটি উল্লেখযোগ্য চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনডিএ'র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় মাশুকুল ইসলাম রাজ

1

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

2

আইনের শাসন ব্যাহত করে আইনজীবীদের গ্রেফতারে এড. মাসুমের নিন্দ

3

ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিট

4

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

5

মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ডেঙ্গু আক্রান্ত

6

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

7

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

8

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

9

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইস

10

কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

11

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশন

12

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

13

সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজ

14

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

15

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে

16

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

17

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির

18

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

19

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

20