টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস মহানগর শাখা

প্রেস বিজ্ঞপ্তি : বন্দর থানার সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুলকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চরম ক্ষোভ, তীব্র ধিক্কার ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ কবির হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।

​শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকালে গণমাধ্যমে পাঠানো যৌথ প্রতিবাদ বার্তায় নেতৃদ্বয় বলেন, “প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন সামাজিক ও রাজনৈতিক সংগঠককে হত্যা করা চরম বর্বরতা। নারায়ণগঞ্জ বন্দর এলাকা আজ চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ধসে পড়েছে।”

​নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অপরাধীদের কোনো ছাড় নেই। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত খুনি ও তাদের নেপথ্যের মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রক্তচোষা এই ঘাতকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

​বিবৃতিতে নেতৃদ্বয় নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং কালক্ষেপণ না করে জড়িতদের গ্রেপ্তার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

1

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

2

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে আক্তার হোসেনের নেতৃত্বে গোগনগর ই

3

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

4

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

5

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

6

কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

7

নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান

8

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিত

9

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

10

হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্য

11

মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে এমপি মমতাজ আলোর শোক

12

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

13

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

14

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়ে

15

পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানা গেল নতুন সম্ভাব্য সময়

16

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

17

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

18

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

19

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

20