টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন উজ্জল

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন ইসদাইর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও তাকওয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জল।

সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর মুখপত্র সাহিত্য সাময়িকী 'কাব্য ছন্দ' এর অভিষেক, ৩য় বর্ষপূর্তি, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা-২০২৬ ও কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমির জীবন সদস্য মু: জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজ, সাহিত্য, কর্মদক্ষতা, সাংগঠনিক দক্ষতা ও নারী উদ্যোক্তাদের কাজে উৎসাহিত করতে কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। এসময় ইসদাইর এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ড হাতে পেয়ে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, "এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের ব্রত। কাব্যছন্দ পাঠাগার তরুণদের সাহিত্য ও মানবিক কাজে উদ্বুদ্ধ করছে। আমি তাদের এই মহতী উদ্যোগের সফলতা কামনা করি। সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে যেতে চাই আমৃত্যু।"
পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি ২০২৭-২০২৯ খ্রি. এর নাম ঘোষণা করা হয়। সর্বশেষে ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, "সাহিত্য ও সংস্কৃতি চর্চা একটি জাতির আত্মপরিচয় নির্মাণ করে। কাব্যছন্দ পাঠাগার তরুণদের মাঝে সাহিত্যবোধ জাগ্রত করে মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ থেকে আরও অনেক সৃজনশীল লেখক ও সংগঠক বেরিয়ে আসবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

1

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:

2

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

3

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

4

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

5

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

6

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

7

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

8

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

9

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

10

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

15

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

16

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

17

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

18

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

19

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

20