যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক টিপুর পক্ষে ফতুল্লাবাসীকে ফতুল্লা ইউনিয়ন যুবদলের সি. যুগ্ম সম্পাদক মাকসুদ মাসুমের শুভেচ্ছা ও অভিনন্দন
তিনি বলেন, যুবদল দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত নীতি অনুসরণ করে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই কামনা করেন যুবদল নেতা মাকসুদ মাসুম
মন্তব্য করুন