টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যুবার্ষিকী

 আগামীকাল ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বনিক সমিতির প্রতিষ্ঠাতা ও মৃত্যুকালীন পর্যন্ত সভাপতি এম গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যুবার্ষিকী | 
আগামীকাল ২৬ জুলাই রবিবার নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক ঐতিহ্যবাহী নারায়ণঞ্জ বণিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রয়াত লাল মিয়ার ৩৯ তম মৃত্যুবার্ষিকী যথাযথ ধর্মীয় মর্যাদায়  পালন করা হবে বলে জানিয়েছেন মরহুমের পারিবার। 
 প্রতি বছরের ন্যায় পাইকপাড়া বড় কবর স্থানে অবস্থিত  মরহুমের কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচীর আরম্ভ হবে। কোরান খতম এবং বিভিন্ন মসজিদে দোয়ায় মাধ্যমে এই দিনে প্রতিবছরের মতো মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হবে।
বিগত ১৯৮৭ সালের ২৬ শে জুলাই এই বরেণ্য ব্যক্তিত্ব ইহকালের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান । 
তিনি ১৯১৫ সালে নাসিক ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া বড়বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। 
মৃত্যু কালীন সময়ে তিনি স্ত্রী ও চার পুত্র এবং ৫ কন্যা সন্তান রেখে যান | তার বড় কন্যা লন্ডনের বাংলাদেশ সোনালী ব্যাংকের ইনচার্জ হিসেবে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন এবং তার মেজ কন্যা সুফিয়া রহমান লন্ডনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন চিত্রশিল্পী হিসেবে এখনো কর্মজীবন অব্যাহত রেখেছেন | মরহুমের দ্বিতীয় পুত্র এম আর হায়দার রানা নারায়ণগঞ্জের নাট্য ও সংস্কৃতিক অঙ্গনে এবং সংবাদপত্র মাধ্যমের একজন সুপরিচিতমুখ |  সাংবাদিক রানা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাংগঠনিক সম্পাদক। 
এছাড়াও মরহুম লাল মিয়া নারায়ণগঞ্জের অন্যতম দৈনিক পত্রিকা দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও দৈনিক বিজয়ের সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর ফুপা এবং দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম ইমদাদুল হক মিলনের নানা | মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন |

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ​জুলাই যোদ্ধাদের উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে ইনসুলিন

1

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোন

2

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

3

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

4

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

5

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানিতেল উদ্ধার

6

আজ পবিত্র আশুরা

7

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

8

নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করলেন এ

9

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

10

নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

11

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

12

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

13

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

14

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

15

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

16

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

19

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

20