টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

র‍্যাব-১১ এর "টাউন হল মিটিং": মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে "টাউন হল মিটিং" অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ সভার আয়োজন করে র‍্যাব-১১, সিপিসি-১।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে র‍্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত মাদকের কুফল ও ভয়াবহতা তুলে ধরেন। তিনি জানান, মাদক উদ্ধার, সাইবার অপরাধ দমন এবং কিশোর গ্যাং নির্মূলে র‍্যাবের কঠোর ও সমন্বিত অভিযান চলমান রয়েছে। জনগণের আস্থা অর্জন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও সুদৃঢ় করাই এ মিটিংয়ের মূল উদ্দেশ্য।
বক্তারা বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অপরাধ দমনে শুধু বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এজন্য তথ্যভিত্তিক সহযোগিতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বিশেষ করে মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও তরুণদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের কাছ থেকে উন্মুক্ত মতামত নেওয়া হয়। বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ এর সংসদ সদস্য অ্যাডভোকেট  আবুল কালাম।  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট  শাখাওয়াত হোসেন খান,  অতিরিক্ত নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন।নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,
 জেলা তথ্য কর্মকর্তা মোসাম্মত রীনা পারভীন,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি,  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেল সুপার আব্দুল কুদ্দুস, জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি সরকার হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া, তোলারাম কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, হেরিটেজ স্কুলের প্রধান শিক্ষক কাউছার চৌধুরী, সুধীজন পাঠাগারের পরিচালক কাশেম জামাল, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, জেলা রোভার স্কাউটসের কমিশনার এস এম আরিফ মিহির, বাংলাদেশ স্কাউটসের কমিশনার ফজলুল হক ভূইয়া মন্টু, যুবদল জেলা কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনি, শ্রমিক দল নেতা শাহ আলম পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাপনী বক্তব্যে র‍্যাব-১১ , সিপিসি-১ এর পক্ষ থেকে বলা হয়, বর্তমান আইন-শৃঙ্খলা উন্নয়নে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সর্বস্তরের জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অপরাধ প্রতিরোধে তথ্য আদান-প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আর্ত মানবতার সেবায় র‍্যাবের চলমান জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।
সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ টাউন হল মিটিংয়ের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

1

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

2

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

3

ডিজিটাল লাইসেন্স প্লেট নবায়নের দাবিতে রিকশা-মিশুক মালিক সমিত

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

6

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

7

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

8

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

9

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

10

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

11

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

12

আলীরটেক ইউনিয়নে মিলাদ মাহফিলে কোনপ্রকার বিশৃঙ্খলা ঘটেনি-এড.ট

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

16

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

17

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

18

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

19

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

20