টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাকিবুল ইসলামের ঈদ উপহার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ৮ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে হোসিয়ারী সমিতিতে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে অসহায়-গরীব ও দুস্থদের পাশে দাঁড়াচ্ছেন, আমরা তাকে দেখে অনুপ্রাণিত হয়ে গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে অসহায়-দুস্থদের কাছে আমাদের খাবার পৌঁছাবে। আজ থেকে সদর থানায় শুরু করলাম, আগামীতে আরও দুটি থাকায় করবো। এছাড়া প্রতিটি ওয়ার্ডে আমাদের সদস্য ও সহকর্মী ভাইদের মাধ্যমে খাবার পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।
 
এ সময় আট হাজার অসহায়দের মাঝে সেমাই, চিনি, পোলার চাল, দুধ, আলু, মসলা সহ বিভিন্ন আইটেমের ঈদ সামগ্রী দেওয়া হয়। পরে দোয়া করার মধ্য দিয়ে সকলের মঙ্গল কামণা করা হয়।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ,  মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী ময়না সহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

1

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

2

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্

3

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়ে

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

6

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

9

আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের ক

10

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

11

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

12

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

15

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

18

আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে - এড. সা

19

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

20