টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তোনিও রাতিনকে সম্মান জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন মেসিরা

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে আজ সুইজারল্যান্ডের বিরুদ্ধে যখন মাঠে নামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবার চোখ আটকে যায় লিওনেল মেসিদের হাতে থাকা কালো আর্মব্যান্ডে।

রোববার (১২ জুলাই) আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিনের হঠাৎ প্রয়াণে শোক প্রকাশ করতে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আজ কালো আর্মব্যান্ড বেঁধে মাঠে নেমেছেন আলবিসেলেস্তেরা। একই সাথে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে অংশ নেওয়া ফুটবলার জেডেন অ্যাডামসের সাম্প্রতিক অকালপ্রয়াণে ম্যাচের বাঁশি বাজার আগে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা দুই দলের খেলোয়াড়রাই এক মিনিট নীরবতা পালন করেন।

আর্জেন্টাইন ফুটবলের অন্যতম পথপ্রদর্শক ও প্রভাবশালী মিডফিল্ডার আন্তোনিও রাতিন ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার সাবেক প্রিয় ক্লাব বোকা জুনিয়র্স সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছে। ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা রাতিন ফুটবল ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের রূপকার। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রেফারির সাথে কথাকাটাকাটির জেরে তার বিতর্কিত ও আলোচিত বহিষ্কারই পরবর্তীতে বিশ্ব ফুটবলের নিয়ম পুরোপুরি বদলে দেয়। তৎকালীন সময়ে ভাষার ভিন্নতার কারণে রেফারি ও ফুটবলারদের সংঘাত এড়াতে সেই ঘটনার সূত্র ধরেই ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ থেকে ফুটবলে লাল ও হলুদ কার্ড চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।ফুটবল ইতিহাসে লাল-হলুদ কার্ডের ‘জনক’ হিসেবে অমলিন হয়ে থাকা সেই মহাতারকার বিদায়ে কানসাস সিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সুইজারল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার এই বাঁচা-মরার লড়াইয়ে প্রিয় ফুটবল কিংবদন্তিকে জয় উৎসর্গ করতেই অলৌকিক এক তাড়না নিয়ে মাঠে নেমেছেন অধিনায়ক লিওনেল মেসি এবং সহযোদ্ধারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজ

5

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

6

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

9

নারায়ণগঞ্জ সিটি পার্কে নাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অন

10

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

11

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

নারায়ণগঞ্জ এ নাশকতা প্রতিরোধে মাঠে এনায়েত নগর ইউনিয়ন যুবদলে

14

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ত

17

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

18

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

19

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

20