টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনানিতে আপত্তি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণের বিষয়ে জনমত যাচাইয়ের লক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানিতে কাশীপুরের ৮ ও ৯ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনে নিয়ে কাশীপুরকে ছিটমহলে রূপান্তরিতের বিরুদ্ধে আপত্তি করেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খাঁ। 
তিনি বলেন,বিভাজন করলে কোন উন্নয়ন হবে না বরঞ্চ ক্ষতিগ্রস্ত হবে । কাশীপুরের এই ৮ ও ৯ নং ওয়ার্ডটি হচ্ছে ঐতিহ্যবাহী ওয়ার্ড এখানে ডায়াবেটিস হাসপাতাল, স্বনামধন্য স্কুল সহ নানাবিধ রয়েছে। আমরা বলতে চাই যদি কাশীপুরকে  সিটি কর্পোরেশনের আওতায় আনায় হয় তাহলে পুরো কাশীপুর ইউনিয়নকে নিতে হবে না হলে দুইটি ওয়ার্ডকে বিভাজন ছিটমহল করে রাখলে আমরা তা মানবো না। নিলে সব না হলে কোন ওয়ার্ডকে কেটে নিতে দিবো না আমরা। একটি দেহ থেকে দুটি অঙ্গ কারো চলে গেলে সে সম্পূর্ণ মানুষ হয় না তেমনি কাশীপুরের এই দুইটি ওয়ার্ড চলে গেলে কাশীপুরের ঐতিহ্য সংস্কৃতি সব নষ্ট হয়ে যাবে। 
আংশিকভাবে অন্তর্ভুক্তি করলে প্রশাসনিক জটিলতা বাড়বে। তাই কাশীপুর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করতে হলে পুরো ইউনিয়নকেই নিতে হবে। গণশুনানির কার্যবিবরণী স্থানীয় সরকার বিভাগে পাঠানোর পর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সীমানা বর্ধিতকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

এসময় কাশীপুরবাসির পক্ষে উপস্থিত ছিলেন, সিনিয়র এড. আনোয়ার তালুকদার, জামায়াত নেতা এডভোকেট আক্তার, কাশীপুর ৫নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিব, কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, মহানগর ছাত্রশক্তির আহবায়ক কমরেড আমিনুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খাঁ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের ( মাল্টিমিডিয়া) জেলা প্রতিনিধি মো:সাজু হোসেন, সাংবাদিক টিটু, রাতুল শেখ, বিএনপি নেতা হালিম প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

2

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

3

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

4

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মে

5

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

6

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

7

এমপি আলামিনকে শহিদের চ্যালেঞ্জ: প্রমাণ দেন আমি কবে ডাকাতি কর

8

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কাম

9

সোনারগাঁওয়ে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষ চারা বি

10

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

11

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়ে

12

স্বর্ণের দাম আরও কমল

13

আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

14

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

15

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

16

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

17

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রে

18

নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি

19

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

20