টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ সামগ্রী

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন।
এবারের আয়োজনের বিশেষ দিক ছিল, প্রকৃত উপকারভোগীদের সম্মান অক্ষুণ্ন রাখতে তাদের ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া। কাশীপুরের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা সরাসরি মানুষের দোরগোড়ায় গিয়ে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেন।
এই উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। অনেকেই সংগঠনের এ মানবিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এ কার্যক্রমে সংগঠনের সদস্যরা আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

5

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

6

শীঘ্রই কুতুবপুরে মাদক সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহ

7

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

8

মতলব উত্তরে পরকীয়ার প্রেমে বিবাহবিচ্ছেদ, অনিশ্চয়তায় ৫ বছরে

9

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

10

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

13

ঈদের ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক

14

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

15

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

16

নারায়ণগঞ্জ সিটি পার্কে নাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অন

17

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

18

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

19

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

20