টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

​বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার (০৮ মে) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' বাস্তবায়নে সরকারের বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করেন।
​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, "২০২৪ সালের পরবর্তী ২৭০ দিনে প্রায় ৪৭টি প্রস্তাবনা ছিল এবং সিদ্ধান্ত ছিল একই দিনে গণভোট হবে।তিনি সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন, আপনারা বিশ্বাস ভঙ্গ করেছেন, জনগণের সাথে প্রতারণা করছেন।"
​তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আন্দোলনে ১৩৭ জন শিশুর জীবননাশ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপতির আদেশে যদি গণভোট সঠিক না হয়, তবে এই সংসদও সঠিক নয়। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব জামায়াতে ইসলামীর। অথচ জুলাই সনদ অনুযায়ী দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান এবং দুর্নীতি দমনের রূপরেখা থাকলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দলীয় ও ঋণখেলাপি গভর্নর নিয়োগ দিয়ে রাষ্ট্রকে সংকটে ফেলা হচ্ছে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে।
​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, "আবু সাঈদ বুক পেতে দিয়েছিল কিন্তু তার বিনিময়ে আমরা কী পেলাম? বাংলাদেশ ব্যাংকে দলীয় লোক বসানো হয়েছে। দেশে প্রতিদিন খুন-ধর্ষণ চলছে। মনে রাখবেন, আপনারা জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তরুণ সমাজ সবকিছু বোঝে; জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কঠোর ব্যবস্থা নেবে।"
​কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের কাছে গণভোটের গণরায় বাস্তবায়ন চায়। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং সমাজকে জুলুম-চাঁদাবাজ মুক্ত করা এখন সময়ের দাবি।
​সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল সংবিধানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সরকারি দল জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
​সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া মানে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। জুলাই সনদ কার্যকর না হলে স্বৈরাচারীদের মতো তাদের ও বিদায় ঘণ্টা বাজবে।
​নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও এডভোকেট আব্দুস সামাদ মোল্লার সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য   ও নারায়ণগঞ্জ জেলা আমীর ​মাওলানা মমিনুল হক সরকার, মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর ​মাওলানা আবদুল কাইয়ূম, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলার সভাপতি মাওলানা ওবাইদুর রহমান নদভী, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, সহকারী সেক্রেটারি ​মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, এবি পার্টি জেলা সভাপতি ​শাহজাহান খান, আইনজীবী ফোরাম সভাপতি ​অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, ​জুলাই যোদ্ধা শহীদ আদিলের পিতা এবং জুলাই যোদ্ধা সুমন।
​এছাড়াও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান, এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

2

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুল

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

8

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

9

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

10

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

11

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

12

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

13

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

14

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

15

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

19

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

20