টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।


আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 


নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের ভরির দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে, গত ১৯ মার্চ দু’দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১৫ হাজার ৩৩৮ টাকা। এই দাম কমানোর এক সপ্তাহ পর এখন দাম আরও কিছুটা কমানো হলো।


এদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রূপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকায় বেচাকেনা হচ্ছে। ২১ ক্যারেটের রূপার ভরি ৫ হাজার ১৩২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করলেন এ

1

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

2

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

3

ভিক্টোরিয়া হাসপাতালের নার্স মরহুম গোমেসের পেনশনসহ আর্থিক সু

4

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

5

শীঘ্রই কুতুবপুরে মাদক সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহ

6

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

7

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

8

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

11

এনডিএ'র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় মাশুকুল ইসলাম রাজ

12

ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে- ছাত্রদল নেতা মোবারক

13

তারাব পৌর যুবদলের সস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ মিছিল ও

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

16

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

17

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

20