টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা

স্টাফ রিপোর্টার: ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব সোহাগ মহাজন এর সহধর্মিণী নারী উদ্যোক্তা ও সংগঠক মরহুমা নূর নাহার আক্তার মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৩ এপ্রিল পুরান ঢাকার আরমানিটোলায় আমিন টাওয়ারের কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের সমন্বয়ক এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় স্মরণসভায় আবেগঘন বক্তব্য তুলে ধরেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শাহরিয়ার রেজা ও জিওয়াইডিসি বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা সাইফুদ্দিন আহম্মেদ মিলন। এছাড়াও জিওয়াইডিসি বাংলাদেশ চ্যাপ্টারের জয়েন্ট সেক্রেটারি মেজর (অব:)আশেক কামাল, ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনালের ১ম সহ সভাপতি আওলাদ হোসেন রবিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সারোয়ার হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হুসাইন ,ক্লাবের বংশাল থানা শাখার সভাপতি হামিদা হোসেন, হাজারীবাগ থানা শাখার সভাপতি হুসাইন মুহাম্মদ ইমতিয়াজ, গেন্ডারিয়া থানা শাখার সভাপতি মোঃ ইসমাইল সহ অন্যান্য।
জিওয়াইডিসি বাংলাদেশ, ঢাকা ইয়ুথ ক্লাব ও ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত স্মরণসভায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন প্রদীপ্ত বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ন্যাচারাল ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি ও শ্রেষ্ঠ জয়িতা পায়েল আক্তার নুপুর, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল, নারী উদ্যোক্তা শারমিন আক্তার খাদিজা, জান্নাতুল মুনমুন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরিশেষে সফল ও শ্রেষ্ঠ সংগঠক সোহাগ মহাজন তার প্রিয়তমা স্ত্রী মারা যাওয়ায় গভীর শ্রদ্ধায় হারানো জীবনের স্মৃতি, অসম্পূর্ণ স্বপ্ন এবং স্ত্রীর প্রতি মমত্ববোধ ভালোবাসা প্রকাশ করে দৃঢ় কন্ঠে বলেন, মিলি একজন অসাধারণ মানুষ ছিলেন, আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন।
উল্লেখ্য যে, নূর নাহার মিলি গত ১১ মার্চ ঢাকা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে আজিমপুর কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিরা মরহুমার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

2

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

3

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

4

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

5

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

6

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

7

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

8

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

9

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

12

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

15

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

16

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

17

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

20