টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূর্বাচল উপশহরের একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি নির্জন প্লটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল অসাধু ব্যবসায়ী গভীর রাতে প্রায় ২০টি ঘোড়া ওই স্থানে নিয়ে আসে। পরে সেগুলো জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি চলছিল। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করা হয়। তবে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানায়।

খবর পেয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে পূর্বাচলের নির্জন এলাকাগুলো ব্যবহার করে রাতের আঁধারে ঘোড়া এনে জবাই করে আসছিল। পরে সেই মাংস গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকান ও কিছু রেস্তোরাঁয় সরবরাহ করা হতো। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ভোরে ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র এসব ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার করা মাংস কোথায় কোথায় সরবরাহ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

1

নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি

2

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

3

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

7

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

8

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

11

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

14

সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজ

15

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্

16

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

17

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য-ড

18

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20