টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন গোলাম ফারুক খোকন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় গোলাম ফারুক খোকন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায়
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও তিনি গণতন্ত্রের পক্ষে অবিচল ছিলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের অভিষেক তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের একটি অনন্য স্বীকৃতি।
তিনি আশা প্রকাশ করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বে রাষ্ট্রপতির দায়িত্ব আরও মর্যাদাপূর্ণ হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বার্তার শেষাংশে গোলাম ফারুক খোকন  মহান আল্লাহর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তাকে তৌফিক দানের প্রার্থনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

1

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

2

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

3

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

4

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

5

আলীরটেক ইউনিয়নে মিলাদ মাহফিলে কোনপ্রকার বিশৃঙ্খলা ঘটেনি-এড.ট

6

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

9

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

10

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

11

জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত

12

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

13

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

14

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

15

গ্রেফতার কৃত অয়ন সেনা শুভ 'র পিতা জাকির এখন শ্রমিক দল নেতা !

16

নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলা মারধর ও ৬ লাখ টাকা ছিনতাইয়ের অ

17

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

18

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

19

জাহাঙ্গীর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

20