টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট নিরসন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান। কিছু সমস্যা আগামী দিনের। আপাতত আলোচনায় এসেছে চাষাঢ়া এলাকার সমস্যাটা। শহরে প্রবেশ ও প্রস্থানের পথ এটা। শহরে প্রবেশে ও বের হওয়ায় সমস্যা ও শহরের ভেতরে যানজটের সমস্যা এখানে আলোচনায় এসেছে। আজকের সমস্যাগুলো রেজুলেশন আকারে আমরা যদি আনতে পারি ও ফলোআপ করতে পারি। তাহলে এটা সমাধান সম্ভব। যেসকল রাস্তায় থামতে হয়, জনগণ থাকে না এসকল জায়গায় ছিনতাই বেশি হয়৷ আমি সিটি করপোরেশনের সিইও সাহেবকে বলবো এগুলো নজরদারি করতে। অনেক জায়গায় ল্যাম্পপোস্ট আছে কিন্তু লাইট জ্বলে না। এটা একটু সিরিয়াসলি নিতে হবে।

বুধবার (১২ আগষ্ট) বুধকার বিকেরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট নিরসন সংক্রান্ত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, আমাদের কাঁচা বাজারগুলোর দিকে নজর দিন৷ বাজারে যাওয়া যায় না, হাঁটু পর্যন্ত কাঁদা থাকে। জনগণ তো ট্যাক্স দেয়। আপনারা পরিকল্পনা করে ব্যবস্থা নিন। শহরের পাঁচ নং ঘাটের ব্রিজটির একটি লুপ যদি সলিমুল্লাহ রোডের দিকে মিলিয়ে দিতে পারি তাহলে এত রাস্তা ঘুরতে হয় না। দশ মিনিটে চাষাঢ়া আসা যাবে।

আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ট্রাফিকের ও রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের লোকেরা আমাদের লোক নয়। কিন্তু বিগত দিনে তাদের সেবা প্রদানের মানসিকতা বিগত দিনে দেখিনি। তবে আজ আপনাদের আলোচনায় আপনারা যে সমাধান চান এটা পরিলক্ষিত হয়েছে। আমি আশা করি এই সমস্যাগুলো সমন্বয় করা হবে। এখানে যানবাহন তিনটি কালার করার বিষয় এসেছে। যাত্রী হিসেবে আমাকে যখন ইমার্জেন্সি আসতে হবে হাসপাতালে আমি তখন তো যে রিকশা পাবো সেটা নিয়েই আসতে হবে৷ তখন দুই হাজার টাকা জরিমানা করা হলে এটা কাজ করবে কীভাবে। আমাদের যে জায়গাটা উচ্ছেদ করা হল হকারদের বসার জন্য এটা মিনিস্ট্রি পর্যায়ে আলোচনা করতে হবে। একজন করলো আরেকজন তুলে দিলো এটা সমাধান না। আমি রেলওয়ের জায়গা ব্যবহার করতে হলে এলোকেশন নিবো, বৈধ ভাবেই এটা করবো। সিরাজুদ্দৌলা রাস্তাটা বড় করতে পারলে আর এখান দিয়ে যদি বিকল্প একটি রাস্তা হয় তাহলে বঙ্গবন্ধু সড়কের জন্য দুইটি শোল্ডার হয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাথাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুব থান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রির সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু সহ প্রমূখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

1

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম

4

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

5

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

6

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

7

'শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে নি

8

মাদক ও পতিতাবৃত্তির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালে

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

11

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

12

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

13

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

14

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

15

কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

16

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

17

শহীদের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

18

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

19

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে আক্তার হোসেনের নেতৃত্বে মিছি

20