টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ

কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত কাব্যকথা'র ‘নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৬’ অনুষ্ঠানে সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দক্ষ সংগঠক সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
শনিবার, ১৬ মে বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে কবি মহিউদ্দিন আকবর স্মরণে আলোচনা, কবিতা-ছড়া-পুঁথিপাঠ, স্মারকের পাঠ উন্মোচন এবং নারায়ণগঞ্জ সাহিত্য, সংস্কৃতি ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবার বাংলাদেশ থেকে মাত্র ১০ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় কাব্য কথা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। 
উক্ত অনুষ্ঠানটি কাব্যকথার প্রধান উপদেষ্টা কবি আরিফ মঈনউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও সংগঠক জালালউদ্দিন নলুয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক শাওন আজগর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার এস এ শামীম, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক এবং ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের চেয়ারম্যান শাহানা জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি  কবি কাজী আনিসুল হক হীরা, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব কবি সাব্বির আহমেদ সেন্টু, ধন্যবাদ জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু। অনুষ্ঠানের উপস্থাপনা করেন কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি জালাল খান ইউসুফী।
দক্ষ সংগঠকের সম্মাননা স্মারক পেয়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনে দক্ষ সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়ে আমি অভিভূত। নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও কাজ করে যাব। কাব্যকথা সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। এই সম্মাননা স্মারক আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”
তিনি আরও বলেন, “তরুণ লেখক-সংগঠকদের উৎসাহিত করে নারায়ণগঞ্জকে সাহিত্যের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলাই এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই মিলে কাজ করলে এই নারায়ণগঞ্জের সাহিত্য ও  সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

3

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

7

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

8

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এ

11

ঈদের ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক

12

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্

13

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

14

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

15

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

16

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে মহানগর যুবদলের

17

সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব - সুপ্রিম

18

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

19

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশন

20