টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নতুন মোটরচালিত হুইলচেয়ারে বসে ছিলেন ২৮ বছর বয়সী শওকত হোসেন। পাশে দাঁড়িয়ে মা সানু বেগমের চোখে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ। দীর্ঘদিন পর তাঁর মনে হলো, ছেলেটা এবার নিজের মতো চলতে পারবে।
বন্দর থানার ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শওকত জন্মের দুই বছর পর থেকেই প্যারালাইজড। জীবনের অধিকাংশ সময় কেটেছে ঘরের এক কোণে। বাবা নুর মোহাম্মদ নিরাপত্তাকর্মী। সীমিত আয়ে চিকিৎসা ও ওষুধের ব্যয় পরিবারটিকে বিপর্যস্ত করে তোলে।
সানু বেগম জানান, একটি হুইলচেয়ারের জন্য তিনি অনেকের দ্বারে গেছেন। আশ্বাস মিললেও সহায়তা পাননি। শেষ ভরসা হিসেবে গত বুধবার তিনি যান সারা বাংলাদেশে মানবিক ডিসি  হিসেবে পরিচিত চট্টগ্রামের  জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে।
“আমি মোটরের হুইলচেয়ার চাইতেও পারিনি। শুধু বলেছিলাম, একটা হুইলচেয়ার হলে ছেলেটা একটু বসতে পারত। স্যার ধৈর্য ধরে শুনেছেন,” বলেন সানু বেগম।
জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শনিবার জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শওকতের হাতে তুলে দেওয়া হয় নতুন মোটরচালিত হুইলচেয়ার। পাশাপাশি ওষুধ ও পুষ্টিকর খাবার কেনার জন্য নগদ আর্থিক সহায়তাও দেওয়া হয়।
“বৃষ্টির সময় ঘরে পানি পড়ে। আমার পঙ্গু ছেলেটা ভিজে থাকত। এখন অন্তত হুইলচেয়ার নিয়ে একটু বাইরে যেতে পারবে,” বলেন সানু বেগম।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
চট্টগ্রাম জেলা প্রশাসকের লাল ভবনের সামনে সেদিন কোনো বড় রাষ্ট্রীয় ঘোষণা হয়নি। কিন্তু এক অসহায় পরিবারের জন্য সেটি ছিল জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বিকেল। কারণ, কখনো কখনো একটি হুইলচেয়ার শুধু চলাচলের মাধ্যম নয়—এটি হয়ে ওঠে বেঁচে থাকার নতুন সাহস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে জাহাঙ্গীর আলমের গভীর শোক

1

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

2

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

3

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

4

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

5

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

6

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

7

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

8

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

9

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

10

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব

11

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

14

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

15

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

18

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

19

নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি

20