টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসী ভাইয়ের ক্রয়কৃত জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর, হুমকি ও দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মোঃ রফিক (৫৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মজিবর রহমান (৪০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন চর বক্তাবলী মৌজার রাধানগর সাকিনস্থ জমি (খতিয়ান নং: সিএস-১৬৭৮, এসএ-১২৭২, আরএস-১৪২৯৯; দাগ নং: সিএস-৬২৮৫, এসএ-৬৮২৩, আরএস-১৪৭২৬) গত ১৫ জুলাই ২০২৬ ইং তারিখে সফ কবলা দলিলমূলে (দলিল নং-৭৩৬৬) খরিদ করেন প্রবাসে অবস্থানরত হাসান (৩০)।
​ভুক্তভোগী মজিবর রহমান জানান, জমিটি ক্রয়ের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে মেপে সীমানা নির্ধারণ করা হয়। তখন প্রবাসীর কেনা জমির মধ্যে বিবাদী রফিকের একটি দোকান ও ঘরের কার্নিশ অংশ পড়েছিল। স্থানীয়ভাবে সিদ্ধান্ত হয়েছিল যে বিবাদী রফিক নিজ দায়িত্বে তার দোকান ও কার্নিশ সরিয়ে নিবেন।
​পরবর্তীতে প্রবাসীর নির্দেশে মজিবর রহমান উক্ত দোকান ও কার্নিশ সরানোর অনুরোধ করলে বিবাদী অহেতুক টাকা দাবি করতে শুরু করেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় রাধানগরে উক্ত জমিতে কাজ করার পূর্বে বিবাদীকে পুনরায় দোকান সরিয়ে নিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে মজিবর রহমানকে মারধর করতে তেড়ে আসেন।
​অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদী রফিক ১,৫০,০০০ (এক লাখ ৫০ হাজার) টাকা চাঁদা দাবি করে হুমকি দেন যে, দাবিকৃত টাকা না দিলে কোনোভাবেই জমিতে কাজ করতে দেওয়া হবে না এবং দোকানও সরানো হবে না।
​এ বিষয়ে ভুক্তভোগী মজিবর রহমান নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

3

দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা মেনে নেওয়া হবে না-

4

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্

5

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

6

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

7

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

8

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

9

দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের সুস্থতা কামন

10

১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

11

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

12

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে আনোয়ারের নেতৃত্বে আলীরটেক ইউ

13

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর বিএনপির নজরকাড়া বর্ণাঢ্য র‍্

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে আক্তার হোসেনের নেতৃত্বে গোগনগর ই

16

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে

17

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

18

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

19

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

20