টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

ঐতিহাসিক ১মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিশাল সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১মে সকাল ১১টায় চাষাঢ়া হকার্স মার্কেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয়  সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন। তিনি বলেন, "১৮৮৬ সালে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ লক্ষ লক্ষ মানুষ কর্মহীন। প্রতিটি শ্রমজীবী মানুষকে আমরা আল্লাহর বন্ধু হিসেবে গড়ে তুলতে চাই। এ দেশে কোরআনের বিধান ও আইন চালু করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।"


​তিনি আরও বলেন, "আমরা এদেশ রিলিফ চোরদের হাতে ছেড়ে দিতে পারি না। রাসূলের (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, যিনি পেটে পাথর বেঁধে রাষ্ট্র চালিয়েছেন। যে জাতি শ্রমিকের মর্যাদা দেয় না, তাদের উন্নতি সম্ভব নয়।"
​সমাবেশে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর  সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "শ্রমিকদের শ্রমেই দেশের উন্নয়ন হয়, অথচ তাদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারলেই মে দিবসের আন্দোলন সফল হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ​কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "ইসলামী শ্রমনীতি কায়েমের কোনো বিকল্প নেই। ইসলাম নির্দেশ দিয়েছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তার মজুরি পরিশোধ করা হয়। আমরা সরকারকে বলতে চাই,নারায়ণগঞ্জ এর হকারদের পুনর্বাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করতে হবে এবং এই নারায়ণগঞ্জ য্বখানে ১২ লক্ষ শ্রমিকের বাস, তাদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে।" তিনি আরও হুশিয়ারি দেন যে, "৩৬ জুলাইয়ের গণরায় (গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট প্রেক্ষাপট) মেনে না নিলে জনগণ আবারও আন্দোলনে নামবে।"
​নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক  সম্পাদক , নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, "আন্তর্জাতিক শ্রমিক দিবসের মূল আহ্বান বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। শ্রমিকদের দাবি না মানলে আগামী দিনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর  ​কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক  জনাব নুরুল আমিন,
​​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন,​ উপদেষ্টা সাইফুদ্দিন মনির, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
​সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি চাষাঢ়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে কয়েক হাজার শ্রমিক ও সংগঠনটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

1

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

6

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

9

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্ট

10

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

11

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

14

আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের ক

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

19

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

20