টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই করিম

নারায়ণগঞ্জ শহরে অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সিটি কর্পোরেশন, প্রশাসন, সচেতন মহল সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় অবৈধ ফুটপাত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম এর নেতৃত্বে গলাচিপা মোড় থেকে চাষাড়া মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করে সুশীল সমাজ, রাজনীতিবিদ, প্রশাসন সহ সকলে মিলে অবৈধ ফুটপাত উচ্ছেদ করেছে। সাধারণ মানুষ এখন ভালোভাবে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারছে। সড়কে গাড়িও ঠিকভাবে এগুতে পারছে।
প্রত্যাশা অনুযায়ী জ্যাম এখনো পুরোপুরি কমছেনা। কারন উচ্ছেদের পূর্ব থেকেই তেল সংকট চলছে। যখন পাম্পগুলোতে তেলের জন্য লাইন হয় তখন স্বাভাবিকভাবেই কৃত্রিম জ্যামের সৃষ্টি হয়। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী বর্তমানে আমরা ফুটপাতে কোন হকার বসতে দিচ্ছিনা।
আমরা কাউকে দোষ দিবোনা, সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজটও নিরসন করতে পারবো। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ যেন নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারে সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর হানিফ, ট্রাফিক ইন্সপেক্টর শাহাদাত সহ প্রশাসনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

3

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব

4

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

5

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

6

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

7

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

8

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

9

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

12

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

13

আন্তোনিও রাতিনকে সম্মান জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নাম

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

র‍্যাব-১১ এর "টাউন হল মিটিং": মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ

16

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

17

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

18

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

19

উচ্ছেদ কর্মীদের উপর হামলার কড়া জবাব দিলেন শহীদ বাপ্পী

20