টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন, শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

আশুরা আরবি শব্দ, যা মূলত ‘আশারা’ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে দশ। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মা সৃষ্টি করেছিলেন, সেই দিনটি ছিল এই ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন।

পবিত্র আশুরার অন্যতম প্রধান আমল হলো রোজা রাখা। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হলো দুটি রোজা রাখতে হবে। মহররমের ১০ তারিখ একটি, আর এর সাথে মিলিয়ে আগের দিন অর্থাৎ ৯ মহররম অথবা পরের দিন অর্থাৎ ১১ মহররম আরও একটি রোজা রাখতে হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিক

1

আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতির উপর হামলা

2

মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা

3

সবার আগে বাংলাদেশ এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আবু ম

4

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভা নেত

7

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

8

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

11

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

12

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে ‘আল-ইত্তেহাদ ইসল

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের

17

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

18

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

19

গ্রেফতার কৃত অয়ন সেনা শুভ 'র পিতা জাকির এখন শ্রমিক দল নেতা !

20