টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় ১১ সদস্যর আহ্বায়ক কমিটি গঠন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত জানান।
নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটিতে দায়িত্ব পেয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমানকে আহ্বায়ক, মুফতী তৈয়ব আল হোসাইনকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়াকে সদস্যসচিব এবং মুফতী মাসউদুর রহমানকে যুগ্ম সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোস্তফা কাসেমী, মুফতী শিব্বির আহমদ, মাওলানা সালাউদ্দীন, মাওলানা জাকারিয়া আল ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর শাখার গঠিত আহ্বায়ক কমিটিতে মাওলানা কামাল উদ্দিন দায়েমী আহ্বায়ক, মাওলানা সাজ্জাদ হোসাইন যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা মনোয়ার হোসাইন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, মুফতি ইসমাঈল সরকার, হাফেজ আব্দুল আলিম, মুফতি সাইফুল ইসলাম, হাজী মু. শাহীন, মাওলানা হুমায়ুন রশিদ, মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা রুহুল আমিন।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী দুই মাসের মধ্যে নবগঠিত আহ্বায়ক কমিটিকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কাউন্সিল সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আশা প্রকাশ করে, নবগঠিত আহ্বায়ক কমিটি মহানগরের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

1

সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এ

2

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

5

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

8

উৎসবের টানে বিষাদের ছায়া

9

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

10

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

11

কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনা

12

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

13

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

14

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

15

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত

18

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

19

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

20