টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রেফতার কৃত অয়ন সেনা শুভ 'র পিতা জাকির এখন শ্রমিক দল নেতা !

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার জাকির হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই  শিমুল  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা ও শিশু অপহরণ মামলায় গ্রেফতারের হয়ে জেল হাজতে প্রেরণের পর থেকে ভোল পাল্টে শ্রমিক দল নেতা বনে গেছেন। জাকির নিজে মাওয়া এলাকায় দীর্ঘ ১৭ বছর পরিবহন শ্রমিক লীগের রাজনীতি করলেও পিঠ বাঁচাতে নিজেকে এখন সোনারগাঁও শ্রমিক দল নেতা বলে পরিচয় দিয়ে দাপা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য শুভ ও তার ভাই  শিমুল  কে গত   ১ আগষ্ট  ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা নাম্বার ৩৮, ১৩/৬/২০২৬ ও নারী শিশু অপহরণ মামলা নাম্বার ৯২, ২৭/৫/২০২৬ এর প্রেক্ষিতে। 

       
 নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা এলাকার জাকিরের ছেলে ও আওয়ামিলীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল  ৫ আগষ্টের পর দীর্ঘদিন পলাতক থেকে প্রকাশ্যে ঘুরে ফিরে নানা অপকর্ম চালিয়ে যাচছিলেন। শুধু তা-ই নয় অয়নের নির্দেশে এলাকায় আওয়ামিলীগ কে শক্তিশালী করতে দাপা এলাকার কাউছারের গ্যারেজের পিছনে দলবল নিয়ে প্রয়ই গভীর রাত পর্যন্ত গোপন বৈঠকে মিলিত হতো যা ফতুল্লা পুলিশ টের পায়। শুভ ও শিমুলের পিতা জাকির হোসেন ও দীর্ঘ ১৭ বছর মাওয়া ফেরিঘাটে পরিবহন শ্রমিক লীগের রাজনীতি করেছেন।   
  সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ছিল ঘনিষ্ঠ সহচর এই পরিবারটি। প্রায়ই তাদের আমন্ত্রণে অয়ন দাপা এলাকায় আসতেন। আর সেই প্রভাবে তৎকালীন সময়ে এলাকায় গড়ে তুলেছিলেন বিশাল সন্ত্রাসী বাহিনী। চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলো শুভ বাহিনী। ২০২৪ সালের ৫ আগষ্ট স্বৈরশাসক হাসিনার পতনের পর দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন শুভ ও তার ভাই শিমুল। এক ফাঁকে তারা এলাকায় একটি অপহরণ কর্মে জড়িয়ে পড়ে এবং মামলা হয় তাদের বিরুদ্ধে যার নাম্বার ৯২, ২৭/৫/২০২৬। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা নাম্বার ৩৮, ১৩/৬/২০২৬ হয় তাদের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে তাদের দুই ভাই কে গ্রেফতার  করে ফতুল্লা থানা পুলিশ।গত ১ আগষ্ট গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন। এদিকে গ্রেফতার কৃতদের পিতা শ্রমিক লীগ নেতা জাকির এখন পিঠ বাঁচাতে নিজেকে এখন সোনারগাঁও শ্রমিক দল নেতা বলে পরিচয় দিয়ে দাপা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেএবং অপহরণ মামলার বাদী কে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

1

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

4

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

5

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ

8

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

9

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

10

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

11

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

12

জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যু

13

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

14

মতলব উত্তরে পরকীয়ার প্রেমে বিবাহবিচ্ছেদ, অনিশ্চয়তায় ৫ বছরে

15

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

16

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

17

প্রধানমন্ত্রীকে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ই

18

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

19

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

20