টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিশন পাড়ার ময়লা নিষ্কাশনে হিরনের এক লক্ষ টাকা দাবি,প্রশাসককে দেখালেন বৃদ্ধাঙ্গুলী

নিজস্ব প্রতিনিধি:নারায়ণগঞ্জের চাষাড়ার মিশনপাড়া জামে মসজিদের সামনে ময়লার বাঘার নিষ্কাশনের জন্য পদক্ষেপ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। দ্রুত ময়লা নিষ্কাশনের জন্য গত ২০ দিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হোসেন হিরনকে দায়িত্ব দেওয়া হলে প্রশাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন কর্ণপাত  করেননি হিরন। এদিকে ময়লা নিষ্কাশন না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বিস্তার লাভ করায় ক্ষোভে ফেটে পড়েছেন মিশনপাড়াবাসী।

সোমবার ৭ সেপ্টেম্বর সকালে প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল জানান, আজ থেকে ২০ দিনপূর্বে আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মিশন পাড়া এলাকার দুর্ভোগের কথা জানালে এবং একটি স্মারকলিপি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা হিরনকে তিনি নির্দেশ দেন এবং তার নাম্বারও আমাকে দিয়ে দেন। গত ২০ দিন যাবদ আমি লোকজন নিয়ে ময়লার স্থানে তাদের সাহায্য করার জন্য দাঁড়িয়ে থাকি এবং তাকে মুঠো ফোনে কল দিলে সে আসবে আসছি বলে নানা বাহানা দিয়ে আসে না। এর আগে বিগত নির্বাচনের আমলে এই ময়লা পরিষ্কারের জন্য আমার কাছ থেকে সিটি কর্পোরেশনের হিরণ ১ লক্ষ টাকা দাবি করে আমি তা দিতেও রাজি হই। অন্যদিকে সে লোকজন ও সরংজামাদি জোগাড় না করতে পারায় আর দেখা করেনি আমার সাথে। কয়েকবার বিভিন্ন স্থানে আমি তাকে বলেছি যা লাগবে আমি দিবো কিন্তু জনগণের ভোগান্তি থেকে মুক্তি করতে হবে সকলকে। 
এদিকে তার কর্ণপাত না দেখে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে দারস্ত হই। তখন তিনি আমার কথা শুনে সাথে সাথে অ্যাকশন নেন। এখন আমার মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে থাকা এই হিরন আমাদের প্রশাসক সাখাওয়াত হোসেনের নাম খারাপ করতে সে এইসব কাজ করছে। কারণ আজ থেকে ২০ দিন পূর্বে সে আমাকে বলেছিল, ময়লা পরিষ্কারের ছোট বেকুটি  ২-৩ দিনের মধ্যে ম্যানেজ করে আমি কাজটি করে দিচ্ছি। আজকেও তিনি একই কথা বললেন আমাকে। আমাদের এই ওয়ার্ডে সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও ভোট সাখাওয়াত ভাইয়ের রয়েছে। তাই আওয়ামী লীগের দোসর তাকে ডুবানোর জন্য এই কাজ করছে। এবং দেখেছে যেই ময়লা পরিষ্কার করার জন্য এক লক্ষ টাকা চেয়েছিল হিরণ এখন বিনামূল্যে ময়লা পরিষ্কারের নির্দেশদেন প্রশাসক তাই তিনি এই আচরণ করছেন আমাদের সাথে। আপনাদের মাধ্যমে বলতে চাই মাননীয় প্রশাসক সাহেব আপনি অত্যন্ত ভদ্র এবং ভালো লোক এই আওয়ামী লীগের দোসরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে বিতাড়িত করুন। বিতাড়িত না হলে জনগণ কখনোই তাদের কাঙ্ক্ষিত সেবাটি তার কাছ থেকে পাবে না। 
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা  আলমগীর হোসেন হিরনের সাথে মোঠো ফোনে কথা বললে তিনি জানান, তার এখানে বড় বেকু ঢুকবে না চার পাঁচ দিনের মধ্যে ছোট বেকুটি ম্যানেজ করে তার এ কাজটি করে দেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির

3

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

7

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

8

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে মহানগর যুবদলের

9

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

10

শহীদের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

11

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

16

আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে - এড. সা

17

টিআই করিমের পেশাদারিত্বের স্বীকৃতিতে রিপোর্টার্স ক্লাবের পক

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

20