টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে: ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিত না হওয়া এবং অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় দুটি সার্কেল অফিসে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। তবে হাজিরা খাতায় অনেকের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল বলে জানান তিনি।
 
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।
ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না; সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

1

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

2

নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালিত

3

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

4

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির

5

ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নি

6

ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১০

7

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

8

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম

9

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

10

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

11

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

12

প্রধানমন্ত্রীকে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ই

13

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে ‘আল-ইত্তেহাদ ইসল

14

জুলাই স্মৃতিস্তম্ভে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ

15

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

16

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

17

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন না:গঞ্জ গড়ে তুলতে একয

18

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

19

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

20