টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটসহ সব ক্ষেত্রে বিশৃঙ্খলা এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
শনিবার, ১৭ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সিভিল সার্জন ডা. আ ফ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, অনলাইন ভূমি সেবা ব্যবস্থা নিয়ে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোরবানির হাটে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পশু পরিবহন আটকে রাখা বা চাঁদাবাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে কোনো খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করা যাবে না এবং এর জন্য সর্বক্ষণ মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য পরিবহন ভাড়া বৃদ্ধি রোধে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে। কোরবানির পশুর চামড়ার বাজার মনিটরিং করা হবে, চামড়া সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা হবে।
তিনি আরো  বলেন, “সরকারি সব দপ্তরকে জেলার সকল ক্ষেত্রে উন্নয়নে সমন্বিতভাবে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। ঈদের সময় জনভোগান্তি কমাতে প্রশাসন মাঠে থাকবে। কোনো অনিয়ম দেখা দিলে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

3

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে

4

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

5

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই কর

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করলেন এ

10

ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে

11

আজ পবিত্র আশুরা

12

জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম

13

গ্রেফতার কৃত অয়ন সেনা শুভ 'র পিতা জাকির এখন শ্রমিক দল নেতা !

14

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

15

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

18

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

19

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রে

20