টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা।


রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।


মো. হাবিবুর রহমান এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলার বাসিন্দা।
এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়।
২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় নয় মাসের মাথায় তার বদলির আদেশ আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের

1

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

2

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে বৃক

3

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের

6

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

9

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

10

আজ পবিত্র আশুরা

11

১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

15

স্বর্ণের দাম আরও কমল

16

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

17

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

18

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

19

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

20