টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’ বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করেছে।
বুধবার ১-৭-২৬ ইং বিকেল ৫টায় নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার সভাপতি বুবলী আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে আম, জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা  শতাধিক মানুষের মাঝে  বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখা সভাপতি  সাংবাদিক কাজী আনিসুল হক হীরা ও সমাজসেবক অর্কো। 
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি মানুষেরই গাছ লাগানো উচিত। নারীদের মাধ্যমে এই সবুজের বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ উদ্যোগ।
কর্মসূচিতে সংস্থার সদস্য সুবলী আক্তার, তমা, শিউলি, শানান, পিয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা নারীদের আত্মনির্ভরশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

1

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

2

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:

3

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

4

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

7

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

8

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

9

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

10

আপনাদের সেবক হতে এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসার কাছে আমি ঋণী

11

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে - এড. সা

14

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

15

জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের

16

জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম

17

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়ে

18

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

19

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

20