টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন আবু মো:মাসুম

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে রাজপথের আন্দোলন সংগঠিত করতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা আবু মোহাম্মদ মাসুম। 
আন্দোলনের শুরু থেকেই তিনি তরুণ সমাজকে রাজপথে সম্পৃক্ত করার কাজে অগ্রণী ভূমিকা
রাখেন এবং প্রতিটি কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের জন্য যুবসমাজকে উদ্বুদ্ধ করেন।
বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক উত্তাল
গণআন্দোলনে আবু মোহাম্মদ মাসুমকে নিয়মিত সামনের সারিতে দেখা গেছে। আন্দোলনের বিভিন্ন ধাপে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধের মতো প্রতিবাদী কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন।
জুলাইয়ের উত্তপ্ত দিনগুলোতে নারায়ণগঞ্জে ও রূপগঞ্জে
বিভিন্ন কৌশলগত পয়েন্টে আন্দোলন দ্রুত ছড়িয়ে দিতে
এবং সাধারণ তরুণদের উপস্থিতি বহুগুণ বাড়াতে তিনি
মাঠপর্যায়ে কাজ করেন। আন্দোলন চলাকালে রাজপথে তার এই অনমনীয় ও সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সাহস সৃষ্টি করেছিল।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আন্দোলনের নানা স্মৃতিচারণ ও রাজপথের ভূমিকা পর্যালোচনায় আবু মোহাম্মদ মাসুমের নামও জোরালোভাবে উঠে আসছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়ককেন্দ্রিক কর্মসূচিতে ও এশিয়ান হাইওয়েতে তার সাহসী অংশগ্রহণ এবং তরুণদের সম্পৃক্ত করার নিরলস প্রয়াস গণআন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

আল-আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সভাপতির উপর হামলা

3

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

4

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

5

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

অপরাধ প্রতিরোধে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী-সোহেল

8

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অন

9

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

10

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

11

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

12

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

13

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

14

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

15

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্ট

16

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

17

নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করলেন এ

18

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

19

আন্তোনিও রাতিনকে সম্মান জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নাম

20