টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন না:গঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত সহ পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে  রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার সব সরকারি দপ্তরে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা র‍্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। "সকলে সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করব, বাসযোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ গড়ব" — এই স্লোগানে ব্যানার, টি-শার্ট ও টুপি পরে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা।
র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক  পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
র‍্যালি শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মো: রায়হান কবির  ও অতিথিরা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির উদ্বোধন করেন এবং  জেলার সব উপজেলা, পৌরসভা  দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। ছাদ, আঙিনা, ড্রেন, বাগান, জলাধার ও অব্যবহৃত স্থান আবর্জনামুক্ত করা হয়। একই সঙ্গে টায়ার, ফুলের টব ও পানির পাত্রে জমে থাকা পানি নিষ্কাশন করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ কে পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলতে  এবং ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের পক্ষে কাজ করা সম্ভব নয়।তাই সকলকে এগিয়ে আসার আহ্বান করেেন এই কার্যক্রমে।  সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি বাসযোগ্য, সুন্দর ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলব।
জেলা প্রশাসন জানায়, এটি একদিনের কর্মসূচি নয়। প্রতি সপ্তাহে প্রতিটি দপ্তরকে নিজ নিজ কার্যালয় ও আশপাশ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসা, বাজার এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে সচেতনতা কার্যক্রম চালানো হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নারায়ণগঞ্জকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নগরী হিসেবে গড়ে তুলতে যে কার্যক্রম জেলা প্রশাসক হাতে নিয়েছেন তার সাধুবাদ জানিয়েছেন এবং বর্ষা মৌসুমে নিয়মিত পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

1

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

2

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

3

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

4

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

7

ঈদের ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক

8

নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি

9

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

10

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

11

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

12

জাহাঙ্গীর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

13

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

14

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

17

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

18

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20